Dhaka 2:28 pm, Saturday, 12 September 2026
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। আইনজীবী জানান, কারাগার থেকে মুক্তির পর বিচারপতি খায়রুল হক ধানমন্ডির নিজ বাসায় যাবেন। এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।তার বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। আইনজীবীর তথ্যমতে, সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে বনানী থানায় দায়ের করা একটি মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান তিনি। ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে ১৭ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে ওই মামলায়ও তার জামিন বহাল থাকে।

এর আগে পৃথক ছয় মামলায় জামিন পাওয়ার পর নতুন করে অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নিয়ে গত ১৩ মে হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে ১৭ মে হাইকোর্ট রুল জারি করে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে লিভ টু আপিলও করা হয়। পরে ৯ আগস্ট আপিল বিভাগ বিষয়টি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট রুল দ্রুত হাইকোর্টে শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেন।আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া এ বি এম খায়রুল হক দেশত্যাগ করতে পারবেন না। পাশাপাশি সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।এদিকে সব মামলায় জামিন পাওয়ার পর বুধবার কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

Update Time : 01:10:34 pm, Wednesday, 19 August 2026