Dhaka 9:56 am, Monday, 21 September 2026
শিরোনাম:
বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করা হয়েছে: রিজভী প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ: প্রতিমন্ত্রী ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন গুলশান-ধানমন্ডিসহ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

পে-স্কেল নিয়ে আলোচনা শেষ পর্যায়ে, সব দিক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল চলতি বছরের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। সব দিক পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে বিচারকদের পে-স্কেল পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের মধ্যে হবে, সবই হবে। কিন্তু এখানে তো অনেকগুলো আলোচনার বিষয় আছে। আজকে আমরা একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য বিষয় নিয়েও আলোচনা চলছে। সব বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে সেটি আপনাদের সামনে উপস্থাপন করব।’ এর আগে রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও জানিয়েছিলেন, নবম পে-স্কেল বাস্তবায়নে সরকারের অঙ্গীকার রয়েছে এবং বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুত এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে এবং চলতি অর্থবছরের মধ্যেই তা বাস্তবায়নের আশা করা হচ্ছে বলেও জানান তিনি।

পে-স্কেল বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি:

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থসংস্থানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থনৈতিক চাপ এবং বিচার বিভাগের বেতনসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে কমিটি কাজ করছে। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের বিপুল অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থের সংস্থান, মূল্যস্ফীতি ও সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে।

১২ বছর পর গঠন হয় নবম বেতন কমিশন:

২০১৩ সালে অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর গত বছর নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের হিসাব অনুযায়ী, তাদের সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন-ভাতা বাবদ সরকারের বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে। অর্থমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের পর চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

পে-স্কেল নিয়ে আলোচনা শেষ পর্যায়ে, সব দিক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

Update Time : 01:55:03 pm, Monday, 17 August 2026