Dhaka 2:07 pm, Saturday, 12 September 2026
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিসিবি’র বোর্ড সভা আজ

সময় পোস্ট: দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটকে বদলে দেয়ার যে শপথ তিনি নিয়েছেন, তা বাস্তবায়বনে করতে চান না সময় ক্ষেপণ। আজ বৃহস্পতিবার জরুরি বোর্ড সভা ডেকেছেন তিনি।

বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর পরিকল্পনা সাজানোর খুব একটা সুযোগ পাননি আমিনুল ইসলাম বুলবুল। ঈদের ছুটি কাটাতে ৬ জুন উড়াল দেন অস্ট্রেলিয়ায়, পরিবারের কাছে।

ঈদের সপ্তাহখানেক পর দেশে ফেরার কথা থাকলেও পারেননি। আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন আমিনুল, সেখানে আইসিসিতে পুরোনো চাকরি সংক্রান্ত কাজ ছিল তার।

সব চুকিয়ে দেশে ফিরেই পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি। জানা গেছে, আজ আলোচনায় মূল অ্যাজেন্ডা হলো রজতজয়ন্তী।

২০০০ সালে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। সেই থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তা এখন ২৫ বছরে পদার্পণ করেছে। বিশেষ এই মুহূর্তটা তাই স্মরণীয় করে রাখতে চায় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ‘রজত জয়ন্তী’তে তাই বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, সাদা পোশাকে নিজেদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হবে ক্রিকেট কার্নিভাল।

বোর্ড পরিচালকদের সাথে আলাপ করে সেই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই মূলত আজ বৃহস্পতিবারের বোর্ডসভা। মিরপুরে নিজেদের কার্যালয়েই বিকেল ৩টায় বসবেন তারা।

তথ্য অনুযায়ী, সভার সব সিদ্ধান্ত ও রজতজয়ন্তী অনুষ্ঠান নিয়ে নানা পরিকল্পনা সংবাদ সম্মেলন করে সব জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিসিবি’র বোর্ড সভা আজ

Update Time : 10:02:37 am, Thursday, 19 June 2025