Dhaka 12:47 am, Monday, 21 September 2026
শিরোনাম:
বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করা হয়েছে: রিজভী প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ: প্রতিমন্ত্রী ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন গুলশান-ধানমন্ডিসহ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, ধৈর্য ধরতে হবে : সালেহ শিবলী

সময় পোস্ট:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে। এ জন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। আজ রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তার নিজের পরিবারও এই কার্ডের আওতায় আসবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য সরকারের আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি ‘আই হ্যাভ-এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিলেন তার সফল বাস্তবায়ন অবশ্যই হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক। তবে তা দল ও দেশের স্বার্থের বাইরে হওয়া উচিত নয়।  ফরিদগঞ্জে দলের মধ্যে কিছুটা বিভেদ রয়েছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, অচিরেই এ বিভেদ কেটে যাবে। এ জন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে।

প্রেস সচিব বলেন, আপনারা দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন এবং আন্দোলন-সংগ্রাম করেছেন। সারাদিন যে যাই বলুক না কেন, দিনশেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, ধৈর্য ধরতে হবে : সালেহ শিবলী

Update Time : 12:43:51 pm, Monday, 24 August 2026