Dhaka 2:41 am, Friday, 23 October 2026
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ: রাষ্ট্রপতি খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হতে হবে দক্ষ জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর

প্রয়োজনে আফ্রিকা থেকে জ্বালানি আমদানি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময় পোস্ট:দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজন হলে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় নিয়ে দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার বিকল্প উৎস খুঁজছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাকনির্ভর। এ নির্ভরতা কমিয়ে নতুন নতুন পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য নিয়েও কাজ চলছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

প্রয়োজনে আফ্রিকা থেকে জ্বালানি আমদানি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : 01:50:39 pm, Saturday, 5 September 2026