Dhaka 8:04 pm, Wednesday, 9 September 2026
শিরোনাম:
ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী পুলিশে বড় রদবদল, বদলি ১০ অতিরিক্ত পুলিশ সুপার বাঁধনের ওপর হামলা, ‘কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না’: তথ্য উপদেষ্টা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা ন্যায্য পানিবণ্টনে কার্যকর উদ্যোগ নিন : ভারতের হাইকমিশনারকে রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাঁধনের ওপর হামলা, ‘কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না’: তথ্য উপদেষ্টা

সময় পোস্ট: ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনা কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, “এ ব্যাপারে ওই দেশে যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তার প্রসেস শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।” বাঁধনের ওপর হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, “আজমেরী হক বাঁধনের উদ্দেশে বলব, এটা এক ধরনের অর্জন, সম্মানপ্রাপ্তি যে আওয়ামী লীগের হেনস্তার শিকার হওয়া, একটা মাফিয়া গ্যাংয়ের শিকার হওয়া প্রমাণ করে আপনি সঠিক পথে ছিলেন।” হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগের ‘চরিত্র উন্মোচিত’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, “যারা করেছেন (হামলা), তাদের একটু ধন্যবাদও দেওয়া উচিত যে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কী বস্তু, আওয়ামী লীগ কারা করেন, আওয়ামী লীগ কী।”

‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং’

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না জানিয়ে জাহেদ উর রহমান বলেন, “ইটস এ মাফিয়া গ্যাং।” বাঁধনের ওপর হামলার ঘটনাকে আওয়ামী লীগকে ‘মাফিয়া গ্যাং’ বলার একটি প্রমাণ হিসেবেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে দেশে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না—বাঁধনের ওপর হামলার ঘটনা সেই প্রশ্ন আবারও সামনে এনেছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, “আপনি যদি যা যা ঘটিয়েছেন, এরপর যদি ন্যূনতম আপনার দুঃখবোধ থাকত, আপনার যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো করা হতো না। কোনোভাবেই হতো না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী

বাঁধনের ওপর হামলা, ‘কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না’: তথ্য উপদেষ্টা

Update Time : 11:28:38 am, Tuesday, 8 September 2026