Dhaka 8:36 pm, Wednesday, 9 September 2026
শিরোনাম:
ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী পুলিশে বড় রদবদল, বদলি ১০ অতিরিক্ত পুলিশ সুপার বাঁধনের ওপর হামলা, ‘কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না’: তথ্য উপদেষ্টা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা ন্যায্য পানিবণ্টনে কার্যকর উদ্যোগ নিন : ভারতের হাইকমিশনারকে রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি

সময় পোস্ট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশন (ইসি) কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। নির্বাচন আয়োজন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশন সম্পূর্ণভাবে দায়িত্বশীল এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সিইসি আরও বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না।’ পুলিশও জানিয়েছে, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে খারাপ নয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের পুলিশের ওপর আস্থা রয়েছে। বর্তমান সময়ে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব যথাযথভাবে পালন করা গুরুত্বপূর্ণ। পুলিশ নির্বাচনের দায়িত্ব চাপমুক্তভাবে পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ কাজ করবে। আইজিপি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে পুলিশের যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবই নেওয়া হবে। গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরাতে কী ধরনের অগ্রগতি হয়েছে—এমন প্রশ্নের জবাবে আইজিপি আলী হাসান ফকির বলেন, ‘আমি তো মনে করি আমাদের সাফল্য শতভাগ।’ তিনি বলেন, পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি

Update Time : 01:31:54 pm, Wednesday, 9 September 2026