Dhaka 4:17 pm, Monday, 7 September 2026
শিরোনাম:
এনবিআরের আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড বাতিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী চান প্রধানমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু প্রয়োজনে আফ্রিকা থেকে জ্বালানি আমদানি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ পুলিশকে সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির ঢাকেশ্বরী মন্দিরের জমি ফেরত দেবে বিএনপি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু

সময় পোস্ট:দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে চারজনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ এই পরিসংখ্যানে দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার ও আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

এনবিআরের আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড বাতিল

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু

Update Time : 01:53:13 pm, Saturday, 5 September 2026