Dhaka 6:48 pm, Sunday, 26 July 2026
শিরোনাম:
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা বিশ্বকাপ ফাইনালে মহারণ: আর্জেন্টিনার আবেগ, স্পেনের শৃঙ্খলা—কার হাতে উঠবে সোনালি ট্রফি? বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয় বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

ইরাকে হাইপারমার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৫০

সময় পোস্ট: পূর্ব ইরাকের ওয়াসিত প্রদেশের আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর মোহাম্মদ আল-মায়াহি এই তথ্য জানিয়েছেন বলে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাতে একটি পাঁচতলা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর আল-মায়াহি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে একটি হাইপারমার্কেট ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় বহু পরিবার সেখানে রাতের খাবার খাচ্ছিলেন ও কেনাকাটা করছিলেন।

গভর্নর আরও জানান, দমকল বাহিনী বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই দুর্ঘটনায় প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, “আমরা ভবন ও বিপণিকেন্দ্রটির মালিকের বিরুদ্ধে মামলা করেছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ইরাকে হাইপারমার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৫০

Update Time : 11:10:39 am, Thursday, 17 July 2025